1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মোদী সরকারের প্রশংসা করলেন

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ সরকারের জ্বালানি উপদেষ্টা মহম্মদ ফৌজলুল কবির খান দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান এনার্জি উইক এ অংশ নিতে ভারতে পৌঁছেছেন। সেসময় তিনি ভারত সরকারের জ্বালানি নীতির প্রশংসা করেছেন। তিনি বলেন, জ্বালানি পোর্টফোলিওর ক্ষেত্রে ভারতের অনেক বৈচিত্র্য আছে। এমনটাই হওয়া উচিত।

ভারতের জ্বালানি চাহিদা প্রচুর তাই তা পূরণ করতে তাদের বিভিন্ন উৎসের ওপর নির্ভর করতে হয়। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে তার মন্তব্য ছিল, আমরা প্রতিবেশি। এই আবহে আমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে মুখিয়ে আছি। এটা একটি ‘ফেজ… এটা পাস করে যাবে। সার্বভৌম সমতার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্ব পুনঃস্থাপিত হবে। বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে তিনি জানান, বর্তমানে বাংলাদেশে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তবে গ্রীষ্মের আগে আদানির থেকে পুরো বিদ্যুৎ চাওয়া হয়েছে। আদানি বর্তমানে বাংলাদেশকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে, যা একসময় ১৬০০ মেগাওয়াট হওয়ার কথা ছিল। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পুরো পরিমাণ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। বিদ্যুৎ সরবরাহ ও আদানি গ্রুপের বকেয়া বিল নিয়ে বাংলাদেশের ভেতরে বিতর্ক বাড়ছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাসে ৮ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করছে এবং আরও বেশি অর্থ পরিশোধের চেষ্টা করছে। তবে, আদানি সম্প্রতি জানিয়েছে যে, জুনের মধ্যে বকেয়া পরিশোধ না হলে জরিমানা ধার্য করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews