1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারত

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১৩ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে। ১৩ জানুয়ারি, সোমবার ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদন প্রকাশ করে। গতকাল রবিবার সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে। আগের দিন রবিবার পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত।

তিনি পররাষ্ট্রসচিবের সঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে বলেও জানান। অন্যদিকে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত চেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ, সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে।

যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক একজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে ও সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews