একতা ডেস্কঃ, জিয়াউর রহমান হলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী। তিনি বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে গণতন্ত্রের নানান মোড়ক থাকলেও সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান এই অঞ্চলে প্রবর্তন করেছেন। রবিবার বিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে দাসাদী মাদ্রাসা মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাকশাল পরবর্তী আজকের যেই আওয়ামী লীগ, এটাও তার দয়ায় পুনর্জন্ম লাভ করেছে। বাংলাদেশ যে সত্যিকারের স্বাধীন, সার্বভৌম, উদার এবং মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ, তাও জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছে। ৮৯তম জন্মবার্ষিকীতে তার (জিয়াউর রহমান) প্রতি রইলো গভীর শ্রদ্ধা। তার মতো দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক পৃথিবীতে বিরল, আমরা তার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ায় সচেষ্ট থাকবো, এ হোক আমাদের অঙ্গীকার।

Leave a Reply