1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশে শহীদ জিয়া প্রথম বৈষম্যের শিকার

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩২৫ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম বৈষম্যের শিকার হয়েছিলেন। তাকে আর্মির চিফ করা হয়নি। অথচ তার জুনিয়র অফিসারকে আর্মির চিফ করা হয়েছিল। বৈষম্যের শুরু হয়েছিল শহীদ জিয়াকে দিয়ে। কিন্তু বিএনপি কোনো ধরনের বৈষম্য বা বিভাজনে বিশ্বাস করে না। এ কারণেই শহীদ জিয়া দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ। ২২ নভেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কারাবরণকৃত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ২৩ থেকে ২৪ সালে বিগত সরকারের শাসনামলে পৌরসভার ৪১ ও উপজেলার ৭১ কারাবরণকারী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

জাহিদ হোসেন বলেছেন, বিএনপি একটা পরিবার। আপনারা কখনো কেউ ভাববেন না যে আপনার পাশে কেউ নেই। আপনার পাশে আল্লাহ আছেন আর বিএনপির পরিবার আছে। যে কোনো সংকটময় পরিস্থিতিতে আমরা একে অপরের পাশে দাঁড়াব, তাহলেই কেবল কষ্টটা কমবে। তিনি আরও বলেছেন, ১৭ বছরে সবাই ক্ষতিগ্রস্ত। বেগম খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন, একটা মিথ্যা ভুয়া মামলায়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডের রায় নিয়ে এখনো বিদেশের মাটিতে আছেন। আরাফাত রহমান কোকো প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন, আমার ভাই ইলিয়াস আলী কোথায় আছেন জানি না। কাজেই সব কিছু বিবেচনা করলে আমরা সবাই কষ্ট করেছি, আপনারাও কষ্ট করেছেন। সবাইকে মনে রাখতে হবে, ঠিক ৭ নভেম্বর ১৯৭৫ শহীদ জিয়ার ওপর কেন সাধারণ মানুষ আস্থা রেখেছিল। কারণ তার কর্মের কারণে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন এবং দেশ হানাদার মুক্ত করে আবার ব্যারাকে ফেরত গিয়েছিলেন। কত সুশৃঙ্খল একটা মানুষ। আপনারা-আমরা তো তারই উত্তরাধিকারী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews