1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশ কোনো দিন ভারতমুখী হবে না

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ আর কখনো ওই দেশমুখী হবে না যদি এমন আচরণ অব্যাহত থাকে ‘আমরা প্রতিবেশীদের সাথে শাস্তিতে থাকতে চাই। গতকাল ৩ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, “উনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনদিন ওই দেশমুখী হবে না। মনে রাখবেন, এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়।”

তিনি বলেন, “ভারত যা করছে, তার কোনো কারণ নেই। আমাদের দেশে যারা অন্য ধর্মালম্বী আছেন, তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো-মন্দ দেখছি এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করছি। ভারতের গণমাধ্যম যা করছে, এসব থেকে বিরত থাকার অনুরোধ জানাই। আমরা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চাই।”

“দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় থাকাই উভয়ের স্বার্থে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।” উল্লেখ্য, তিনি এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব বিস্তার চেষ্টার নিন্দা জানিয়ে বলেন, “আমাদের নিজেদের বিষয় আমরা নিজেরাই দেখতে সক্ষম। অন্য কেউ এর ওপর হস্তক্ষেপ করলে তা মেনে নেওয়া হবে না।”

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews