1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশ শান্তির পথ সংলাপে পারমাণবিক হামলা নিয়ে জাতিসংঘকে সক্রিয় হতে বলল

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ সরকার ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সব পক্ষকে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ব্রিফিংয়ে ওই বিবৃতি পড়ে শোনান। তিনি বলেন, বাংলাদেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এ ধরনের পরিস্থিতি একটি নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। এর পাল্টা হিসেবে ইরানও ইসরায়েলে হামলা চালায়।

এরপর যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালালে সংঘাতের মাত্রা আরও বেড়ে যায়। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অঞ্চলজুড়ে আরও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাজনক ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক। বিশ্বনেতাদের মধ্যে বেশিরভাগই এ ধরনের হামলার বিষয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।

তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানান এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশও একইভাবে সহিংসতা থেকে বিরত থেকে কূটনৈতিক পথ অনুসরণের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে।

বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ বিশ্বাস করে, গঠনমূলক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র টেকসই পথ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews