1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বাংলাদেশ শ্রীলংকার চেয়ে বড় ভূখন্ড পাচ্ছে

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ গননা করুন

একতা ডেস্কঃ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ পদ্মা বাংলাদেশের আয়তন। বিগত বছরগুলোতে প্রায় ৫০ টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে মেঘনা ও বদ্বীপ অঞ্চলে। এগুলো মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ। যা ইতোমধ্যেই মানুষের বসবাস উপযোগী। ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আয়তন বেড়ে চলেছে। কারণ হল বাংলাদেশ উপকূল অঞ্চলে অনেক বেশি দ্বীপ জেগে উঠেছে এবং সেই কারণেই বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের ভোলায় ১৯৭০ সালে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই সাইক্লোনের ফলে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের ভিভাজন। ভূ-বিশ্লেষকদের মতে, দক্ষিণ তালপট্টির মাটির নীচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য ১৯৭৯ সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন। কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এরপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে। এর পর বসে থাকেনি বাংলাদেশ। কোস্ট গার্ডের দুটি গান বোট প্রেরণ করে এবং ২৫০০০ বর্গকিলোমিটারের এই দ্বীপটি উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা।

অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বায়ান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙাগড়ার এই খেলায় প্রতিবছর প্রায় ২০ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের। আর এভাবে বাড়তে থাকলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও একসময় বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews