1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাণিজ্য উপদেষ্টা রমজানে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনআসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন। গতকাল ২১ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র-জনতা জীবন দিয়েছেন। ৫০ হাজারের বেশি আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। রাষ্ট্র সংস্কারের জন্যই তারা জীবনকে তুচ্ছ করেছেন। ছাত্র-জনতার প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, রমজান মাস খুব দূরে নয়। ঠিক ১০০ দিন বাকি। রমজানে নিত্যপণ্যের সরবারাহ বাড়াতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে সরকার। বেশ কয়েকটি পণ্যের শুষ্কও কমিয়েছে। এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের। এ সময় ব্যবসায়ী নেতারা খাতুনগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ওজন পরিমাপক স্কেল স্থাপন ও সহজ শর্তে ব্যাংক লোনের দাবি জানান। বাণিজ্য উপদেষ্টা সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews