1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বাধ্যতামূলক অবসর দেয়া হলো পুলিশের ৩ অতিরিক্ত আইজিকে

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে। এ নিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অন্তত ১৭ জন অতিরিক্ত আইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো সিদ্ধান্ত জানানো হয়। এঁরা হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ টেলিকমের প্রধান ওয়াই এম বেলালুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।

সর্বশেষ গত ২ ডিসেম্বর ৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভূঁঞা, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান ও সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক, এসএএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (র‍্যাবে বদলির আদেশাধীন) মো. মোশাররফ হোসেন।

গত ৮ অক্টোবর র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত) সুপারনিউমারারি অতিরিক্ত আইজি খন্দকার মহিদ উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২২ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) দেবদাস ভট্টাচার্য, সংখ্যাতিরিক্ত অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ঢাকায় সংযুক্ত শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, ঢাকায় পুলিশ টেলিকমে কর্মরত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বশির আহম্মদ, ঢাকায় সংযুক্তির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, এপিবিএন সদর দপ্তরে কর্মরত সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার দাদন ফকিরকে অবসরে পাঠানো হয়।

২ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (চলতি দায়িত্বে) ইমাম হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews