1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

বান্দরবানের আলীকদম থেকে ২০ রোহিঙ্গা আটক

  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বান্দরবানের আলীকদম থেকে অবৈধ অনুপ্রবেশকারী ২০ রোহিঙ্গাকে আটক করেছে। রাতেই তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। আলীকদমে দায়িত্বরত ৫৭ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি এ তথ্য নিশ্চিত করেন।

গোপন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ২০ জনের মধ্যে ৬ জন নারী ও ১১ জন শিশুও রয়েছে। তারা সবাই মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতেই তাদেরকে আলীকদমের পোয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। তবে অনুপ্রবেশকারীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews