একতা ডেস্কঃ নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়ায় বাবার চালিত ট্রাক্টরের ধাক্কায় মুরসালিন নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরসালিন একই গ্রামের মিন্টু আলীর ছেলে। জানা গেছে, মিন্টু আলী ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে দৌড় দিয়ে বাড়ির বাইরে আসে শিশু মুরসালিন। এসময় অসাবধানতাবশত শিশু মুরসালিনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।
তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, প্রায় দিনই মিন্টু আলী গাড়ি নিয়ে ফিরলে গাড়ির শব্দ পেয়ে তার সন্তান বাইরে চলে আসে। আজকেও গাড়ির শব্দে বাইরে এলে গাড়ির চাকার সঙ্গে ধাক্কা খেয়ে শিশু মুরসালিন গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটি মারা যায়।

Leave a Reply