1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

বারাক ওবামার সংসার ভাঙ্গতে যাচ্ছে

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ সবসময়ই জনমনে কৌতূহল জাগায় রাজনীতি আর বিনোদন জগতের সংযোগ নিয়ে আলোচনা। ইতিহাস সাক্ষী, বহু রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্বের জীবনে নায়িকাদের প্রতি দুর্বলতার গল্প সময়ের সঙ্গে সঙ্গে চর্চার কেন্দ্রে এসেছে। কখনও তা হয় জনসমক্ষে, কখনও আবার রয়ে যায় গুঞ্জনের আড়ালে। সেই তালিকায় যুক্ত হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হলিউডের জনপ্রিয় তারকা জেনিফার অ্যানিস্টন।

সম্প্রতি বারাক ওবামা এবং মিশেল ওবামার দাম্পত্য জীবনে ফাটল ধরার গুঞ্জন ছড়িয়ে পড়তেই এই নতুন জল্পনার জন্ম। বারাক ওবামা কি তবে জেনিফারের টানেই দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানতে যাচ্ছেন? অতীতে এক সাক্ষাৎকারে জেনিফার নিজেই বারাক ওবামার সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলেছিলেন। তিনি জানান, ওবামা পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি মিশেলকে বারাকের থেকেও ভালোভাবে চেনেন। সেই মন্তব্য তখন ভাইরাল হয়েছিল। এখন, বারাক-মিশেলের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই জেনিফারের সেই পুরনো সাক্ষাৎকার আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে।

গুঞ্জন নিয়ে জেনিফারও নাকি এবার মুখ খুলেছেন। এক ভিডিও ক্লিপে তাকে হাসতে হাসতে বলতে শোনা গেছে, “শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছে। তবে এতে আমি একটুও রাগ করিনি। কারণ আমি জানি, গুজব কীভাবে ছড়ায়।” ওবামা বা তার দপ্তর থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই গুঞ্জন নিয়ে মার্কিন মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। বারাক ওবামা ও জেনিফার অ্যানিস্টনের সম্ভাব্য সম্পর্কের এই খবর নিয়ে বিশ্ব মিডিয়া কৌতূহলী। সত্যিই কী ঘটছে, সেটাই এখন দেখার বিষয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews