একতা ডেস্কঃ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেজুর পৌঁছানো হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও খেজুর উপহার দিয়েছেন। এবার ১৪৫ কার্টন খেজুর দিয়েছেন।

Leave a Reply