1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপির নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী করলে তাদের ধরিয়ে দেন

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ রইল। গতকাল শনিবার বিকেলে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বিকেএস হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার। একইসঙ্গে দেশ গড়ার সংগ্রাম বলেও মন্তব্য করেন খোন্দকার আকবর হোসেন বাবলু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরে জনগণের কাছে যাচ্ছি। তাদের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএনপি আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে। যাতে করে হাজারও ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী উন্নত সোনার দেশ হিসেবে গড়ে উঠতে পারে।

বাচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লাহর সভাপতিত্বে দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাচামারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. বারেক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম সরকারসহ দৌলতপুর উপজেলা ও বাচামারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews