1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

বিএনপি ও সমমনা দলের প্রতিনিধিরা কাল চীন যাচ্ছেন

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ আগামীকাল সোমবার চীন সফরে যাচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এ সফর করবেন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিনিধি দলে থাকা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, সোমবার তারা চীন সফরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ১৩ দিন সফর শেষে আগামী ৬ মার্চ দেশে ফিরবে দলটি। বিএনপি ও সমমনা দলের নেতাদের সূত্রে জানা যায়, প্রতিনিধি দলে রয়েছেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও আবদুল মঈন খানের স্ত্রী রোখসানা খন্দকার, বিএনপির সমমনা দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত বছরের ৭ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও দলের মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা চীন সফর করেন। গত বছর একই মাসের শেষ দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের প্রতিনিধি দল চীন সফর করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews