1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপি নেতা সালাহউদ্দিনের বৃহত্তর সমঝোতার প্রত্যাশা

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বৃহত্তর সমঝোতা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ২২ এপ্রিল, মঙ্গলবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দিনের আলোচনার শুরুতে তিনি এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, তৃতীয় দিনের আলোচনায় বসেছি। আমরা আলোচনা খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছি না। এটা রাষ্ট্রের, রিপাবলিকের এবং সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কিছু নয়। যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, তার মাধ্যমে আমরা একটি বৃহত্তর সমঝোতা গড়ে তুলতে পারব। যা জাতীয় জীবনে এক মহান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেজন্য সময় একটু বেশি হলেও আমরা বিস্তারিত রিপোর্টের ওপর গভীর আলোচনা করছি।

কমিশনের প্রদত্ত সংক্ষিপ্ত স্প্রেডশিট নিয়ে আমরা কোনো আলোচনায় যাইনি। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ঐকমত্য কমিশনও এটি নিয়ে আগ্রহী নয়, আমরাও নই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফা-ওয়ারি আলোচনা করে এগোতে চাই। বিএনপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ। অন্যান্য সদস্যরা হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

এ বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews