1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে

  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ গননা করুন

একতা ডেস্কঃ চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অতি অল্প সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মোঃ নাসির উদ্দীনের সঙ্গে দেখা করবে বিএনপি। আগামী রবিবার ও সোমবার এই বৈঠক দুটি হতে পারে। বিএনপির মিডিয়া সেল সূত্রে তথ্য জানা গেছে।

আগামীকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির একটি দল নির্বাচন কমিশনে যাবে। সেখানে তারা সিইসির সঙ্গে দেখা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করবে।

১০ ফেব্রুয়ারি, সোমবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে দলটির। সেখানে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। ৭ ফেব্রুয়ারি, শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।

স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার। আগামীকাল রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন। এরপরই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews