1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপি প্রভু নয় বন্ধু চায়

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ গননা করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বন্ধু চাই, প্রভু নয়। একইসঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রাখতে চাই, কিন্তু কারও অধীনস্থ হতে চাই না। সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক শাহাদাত হোসেন। এ সময় মির্জা ফখরুলকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে উঠে আসে ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গও।

বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক সব সময়ই ওঠানামার মধ্য দিয়ে গেছে। গত এক দশকের চেষ্টাতেও এই সম্পর্কে নতুন কোনো দিগন্ত উন্মোচন সম্ভব হয়নি। ভবিষ্যতে বিএনপি-ভারত সম্পর্ক কীভাবে মূল্যায়ন করবেন?

দ্য ডিপ্লোম্যাটের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে। এটি আমাদের ঘোষিত নীতির অন্যতম ভিত্তি। জিয়াউর রহমানের সময় থেকেই, আমরা যখন ক্ষমতায় ছিলাম, ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে কাজ করেছি। তবে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করা যাবে না।

তিনি আরও বলেন, পানিবণ্টনের মতো বিষয়গুলো সমাধান করতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সংযোগে সমতার নীতি নিশ্চিত করতে হবে। আমাদের কাছ থেকে নেওয়া সুবিধাগুলোর সমান প্রতিদান দিতে হবে। এ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে ভারতের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, এ ধরনের হস্তক্ষেপ বন্ধ হবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে।

শুধু আপনার দল নয়, আরও অনেক দলই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা জীবন উৎসর্গ করেছে। কেন মানুষ আগামী নির্বাচনে আপনার দলকে।

ভোট দেবে, এ বিষয়ে আপনি কী মনে করেন? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের দল। এই দল সেই ধরনের রাজনীতি করে যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। মানুষ স্বাধীনতা চায়, তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বাস করতে চায়। তারা চায় ভোট দিতে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতাদের নির্বাচিত করতে এবং কাজের সুযোগ পেয়ে উন্নতি করতে। বিএনপি সেই সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, এর আগে বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে, প্রতিবারই নির্বাচনের মাধ্যমে। ক্ষমতায় থাকাকালে বিএনপি মৌলিক রাজনৈতিক সংস্কার করেছে। জিয়াউর রহমান (বিএনপির প্রতিষ্ঠাতা) একদলীয় ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় ব্যবস্থা চালু করেন। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়, যা রাজনৈতিক উদ্ভাবনের আরেকটি মাইলফলক। এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিএনপিতে নারীদের প্রতিনিধিত্ব কেন কম, সে বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা আমাদের দলে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটি আমাদের একটি অগ্রাধিকার এবং আমরা এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews