1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবিতে আটক যুবদল নেতা

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ গননা করুন

একতা ডেস্কঃ গাইবান্ধা জেলার ফুলছড়িতে বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. আক্তারুজ্জামান আক্তার (৪০) নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মো. আক্তারুজ্জামান আক্তার ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের বাসিন্দা মৃত মোগরব আলীর ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশের তথ্য জানায়, গতকাল দুপুরে যখন বিচারপতি খুরশিদ আলম সরকার তার বাসভবনের সামনে হাঁটাহাটি করছিলেন। এ সময় মো. আক্তারুজ্জামান উপস্থিত হয়ে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিচারপতির কাছে চাঁদা দাবির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রাসঙ্গিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।’

২০২৪ সালের ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, বিএনপি একটি শান্তির দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ যুবদল ও স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিচারপতির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews