একতা ডেস্কঃ হেড কোয়ার্টারের নির্দেশ ছাড়া সীমান্তে বিএসএফ বা বিজিবি কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে। ৮ জানুয়ারি, বুধবার বিকেলে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার পর অনুষ্ঠিত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। পতাকা বৈঠকে বিএসএফ ও বিজিবির হেড কোয়ার্টার থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে বলে জানায় বিজিবি।
দুই পক্ষ আলোচনার মধ্যেমে বিএসএফ বা বিজিবির হেড কোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। গত ৬ জানুয়ারি, সোমবার থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয়াকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। একই বিষয়ে ভারতের মহদীপুরে সেক্টর কামান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply