একতা ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনী টাঙ্গাইল জেলার রসুলপুরে গোলাবর্ষণ মহড়া করবে। এ কারণে সবাইকে এলাকাটি পরিহারের জন্য অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে বিমান বাহিনী। আগামী ২৭ নভেম্বর হবে এই গোলাবর্ষণ মহড়া।
আজ ২৫ নভেম্বর, সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে তথ্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আইএসপিআর জানায়, আগামী ২৭ নভেম্বর, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল রসুলপুর ফায়ারিং রেঞ্জ ভিজিডি-১ এ বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে মাটিতে গোলাবর্ষণ বার্ষিক মহড়া অনুষ্ঠিত হবে। এ সময় সবাইকে উক্ত ফায়ারিং এলাকা পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply