1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বিয়ে করা হলো না প্রবাসী রিপনের ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মাটি ভর্তি ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। জানা গেছে রবিবার সকাল সাড়ে ১১ টায় মাইটভাংগা ইউনিয়নের ফকিরিয়া তেমাথা সংলগ্ন সড়কের পাশে এই দূর্ঘঠনা ঘটে। নিহত প্রবাসীর নাম মোঃ রিপন (২৭)। সে মাইটভাংগা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের হোসেনের গো বাড়ির মোঃ ইদ্রিস মিয়ার ৩য় সন্তান।

প্রত্যক্ষদর্শী মোঃ সয়ন জানান মোঃ রিপন মোটর সাইকেল চালানো অবস্থায় মাটি ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তাৎক্ষণিক রিপন গূরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্হানীয় লোকজন দ্রুত উদ্ধার করে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল নিয়ে গেলে সেখানে ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে মূহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

যোগাযোগের চেষ্টা করলে জানা যায় ঘটনার পর থেকে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছেন। এই ছাড়াও ট্রাকের মালিক মো. ফসিউল আলমের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যাই। জানা গেছে এক মাস আগে প্রবাসী রিপন ৬ বছর পর সন্দ্বীপে নিজের বাড়িতে আসেন। ইতিমধ্যে তার বিয়ের জন্য পরিবার পাত্রী ঠিক করছে আগামী মাসের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ।

সন্দ্বীপ থানার ওসি মোঃ ইসমাইল ভূইয়া বলেন নিহতদের পরিবার বা স্বজনের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয় নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews