1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বিলিয়নিয়ার-আধ্যাত্মিক নেতা আগা খান মারা গেছেন

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ গননা করুন
ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং দানশীল বিলিয়নিয়ার প্রিন্স করিম আগা খান।
ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং দানশীল বিলিয়নিয়ার প্রিন্স করিম আগা খান।

একতা ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং দানশীল বিলিয়নিয়ার প্রিন্স করিম আগা খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক বিবৃতিতে প্রিন্স করিম আগা খানের দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক তার মৃত্যুর খবর দিয়েছে। পর্তুগালের লিসবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৩৬ সালে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া আগা খান ব্রিটিশ নাগরিক ছিলেন এবং জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ফ্রান্সের একটি চ্যাটোতে। তার ব্যক্তিগত জীবন ছিল যথেষ্ট বিলাসবহুল-বাহামাসে তার একটি ব্যক্তিগত দ্বীপ, একটি সুপার-ইয়ট এবং ব্যক্তিগত জেট ছিল। তবে তার এই ঐশ্বরিক জীবনযাপন তার দানশীলতার পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি ছিলেন এমন এক নেতা, যিনি শুধু ধর্মীয় নেতা নন, বরং দাতব্য কাজের মাধ্যমে লাখো মানুষের জীবনকে পরিবর্তন করেছেন। ইসমাইলি সম্প্রদায়ের মতে ৪৯তম ইমাম হিসেবে পরিচিত আগা খান ছিলেন নবী মুহাম্মদের বংশধর।

তার দাতব্য সংস্থাগুলো বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলোতে শতাধিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করেছে। তার এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল-মানুষের জীবনমানের উন্নতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা। তার মৃত্যুতে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক শোকবার্তায় জানিয়েছে, আমরা তার পরিবার এবং বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্য পূরণে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, যাতে বিশ্বের প্রতিটি কোণে মানুষের জীবন আরও ভালো হয়।

বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি ইসমাইলি সম্প্রদায়ের জনগোষ্ঠি রয়েছেন, যাদের মধ্যে পাকিস্তানেই আছেন প্রায় ৫ লাখ। ভারত, আফগানিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশেও এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। মাত্র ২০ বছর বয়সে, ১৯৫৭ সালে, তিনি তার দাদার স্থলাভিষিক্ত হন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু ইসমাইলি সম্প্রদায়ের নয়, বরং সারা বিশ্বের বহু মানুষের জন্য কাজ করে গেছেন। ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিন তার সম্পদের পরিমাণ আনুমানিক ১ বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করেছিল, যার মধ্যে ঘোড়া পালন ও অন্যান্য ব্যবসায়িক উদ্যোগের অবদান ছিল উল্লেখযোগ্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews