1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বিশাল সম্পদের রাজ্য ডিআইজি মোজাম্মেলের

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজম্মেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগ উঠেছে। গাজী মোজাম্মেল হক, যিনি রূপগঞ্জের পুলিশ সার্কেল অফিসার ছিলেন। তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে ৬০০০ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক। অভিযোগ রয়েছে যে, এই বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন তিনি আবাসন ব্যবসার আড়ালে। এছাড়া অন্যান্যদের জমি দখল করে। সাবেক পুলিশ কর্মকর্তা গাজী মোজাম্মেল হক এবং তার স্ত্রী ফারজানা মোজাম্মেলসহ তাদের পরিবারের সদস্যদের নামে থাকা জমি ও ব্যাংক একাউন্ট জব্দের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

গত বুধবার, আদালত গাজী মোজাম্মেল হকের নামে ৬৫ বিঘা জমি জব্দের নির্দেশ দেয়। এছাড়া, তার স্ত্রীর এবং মেয়ে গাজী বুশরা তাবাসুমের নামে থাকা সম্পত্তিও জব্দ করা হয়েছে। গাজী মোজাম্মেল হক তার অধীনে থাকা এলাকাগুলোর জমি অবৈধভাবে দখল করেছেন এবং সেখানে আবাসন প্রকল্প গড়ে তুলেছেন। বিশেষ করে, রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলে বালু ভরাট করে জমি দখল করেছেন এবং সেখানে নির্মাণ কাজ শুরু করেন। এমনকি, যারা তার অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিল, তাদের পুলিশে তুলে নেয়া হয় এবং শাস্তি দেয়া হয়।

ক্ষতিগ্রস্তরা এখন দুদক ও পুলিশ সদর দপ্তরের কাছে অভিযোগ করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজী মোজাম্মেল হকের অবৈধ সম্পত্তি অনুসন্ধান করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews