একতা ডেস্কঃ পাবনা জেলার চাটমোহরের হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ জানুয়ারি, শুক্রবার রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে তাকে আটক করে চাটমোহর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই আওয়ামী লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। তিনি হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি ছিলেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply