একতা ডেস্কঃ চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে বলে মন্তব্য করলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি গতকাল শনিবার ১২ এপ্রিল বেলা দুইটায় সিলেটের সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করে এসব বলেন তিনি। উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে, জানালেন অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে। জাতি আজ ঐক্যবদ্ধ।
সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব। শুক্রবার ভোরে ঘটনার প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সব ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধু মাত্র বৈশাখকে কেন্দ্র করে যা দেশকে নতুনভাবে চিনবে মানুষ। চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখে আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সব আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply