1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২১ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি নিয়ে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছে। পরে আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের রনি (২১), দশম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান (১৬) ও সাফরান (২২)।

গত ১০ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার বাংলামোটর রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন, ‘রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিতে যুক্ত হতে নেতাকর্মীদের চাপ সৃষ্টি করে। তারা জোর করে কমিটিতে যুক্ত হতে চেয়েছে। তবে আমাদের মতাদর্শের সঙ্গে তাদের কমিটিতে নেয়া যাচ্ছে না। পরে আমাদের কেন্দ্রীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডায় একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর কমিটি দেয়া হয়েছিল। এই কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা হচ্ছিল। পদপ্রত্যাশীদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেয়া হয়নি। পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে বলে ঘোষণা দিয়েছিল তারা। সেই সূত্র ধরে পদবঞ্চিতরা ও প্রত্যাশিত পদ না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। বেশ কিছুক্ষণ তর্কবিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিস বন্ধ করে দেয়া হয়।

গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews