একতা ডেস্কঃ বরগুনায় ঘটে যাওয়া লোম হর্ষক পৌর শহরের এক মেয়েকে অপহরণের পরে ধর্ষণের ঘটনায় বাবা থানায় মামলা করলে বাবা মন্টু চন্দ্র দাসকে হত্যা করা হয়। নিহত মন্টু চন্দ্র দাসের মেয়েকে মোবাইল ফোনে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৬ মার্চ, রবিবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি করইতলা এলাকার মন্টুর বাড়িতে মোবাইল ফোনে কথা বলেন তারেক রহমান। তারেক রহমান ফোন দিয়ে ওই মেয়েকে বলেন, ‘বোন আমি তারেক বলছি। আপনাদের পাশে বিএনপি সবসময় আছে, থাকবে। ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, আপনারা বাংলাদেশের নাগরিক। তাই বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনারা যাতে ন্যায়বিচার পান সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটি করব। ভয় পাবেন না, দেশের মানুষ তথা বিএনপি আপনাদের পাশে আছে। আমি আমার নেতৃবৃন্দকে বলেছি, আমার নেতৃবৃন্দ আপনার ওখানে যাচ্ছেন। এছাড়াও আমান ওখানে আছে। আমাদের দলের আরো সিনিয়র নেতাদেরকে আমরা বলেছি, আপনার ওখানে যাবে এবং আপনাদের সাথে কথা বলবে। আপনার কী কী সহযোগিতা প্রয়োজন বলবেন। কতটুকু পারবো জানি না, তবে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পাশে দাঁড়াতে। আপনি যাতে আইনের শাসন পান, ন্যায়বিচার পান সেজন্য আমার দলের যারা উকিল আছেন তাদেরকে আমরা সেভাবেই নির্দেশনা দেব।

Leave a Reply