1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

বৌভাতের দিন নববধূকে ফিল্মি কায়দায় অপহরণ

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বউভাতের দিন এক যুবক ফিল্মি স্টাইলে নববধূকে তুলে নিয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় পড়ে যায় পুরো এলাকা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।

বিদিশা জেলার রোশনি সোলাঙ্কির বিয়ে হয়েছিল ভোপালের আশিস রজকের সঙ্গে। বুধবার ছিল বউভাতের দিন। ওইদিন স্বামী আশিস ও তার বোনকে সঙ্গে নিয়ে বিউটি পার্লারে যান রোশনি। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে ঘটে চমকপ্রদ ঘটনা। বাড়ির কাছাকাছি পৌঁছালে আশিসদের গাড়ি থামে। আশিস নেমে যান ডান পাশ দিয়ে, আর বাঁ দিক দিয়ে নামেন রোশনি ও আশিসের বোন। ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে এসে ব্রেক কষে থামে। দরজা খুলেই এক যুবক বেরিয়ে আসে, আশিসের বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে-হিঁচড়ে রোশনিকে গাড়িতে তুলে নিয়ে উধাও হয়ে যায়। নববধূকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় হৈচৈ পড়ে যায় চারদিকে। ধারণা করা হয়, এটি অপহরণ। আতঙ্কিত আশিসের পরিবার দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু হতেই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। পুলিশ জানতে পারে, এটি কোনো অপহরণ ছিল না, বরং সাজানো কাণ্ড। পুলিশের তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য।

রোশনি আসলে তার পুরনো প্রেমিক অঙ্কিতের সঙ্গে পালিয়েছেন। পাঁচ বছর ধরে তাদের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হতেই রোশনি পরিবারের চাপে বিয়েতে রাজি হন। তবে বউভাতের দিনই প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা করেন তিনি। বর্তমানে রোশনি ও অঙ্কিতের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews