1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ব্যবসায়ী আবুল হোসেন সিআইপি হলেন

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ গননা করুন

একতা ডেস্কঃ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আবুল হোসেন। আজ বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি ফজিলা গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। বাংলাদেশে রিপাবলিক অফ উগান্ডার অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া তিনি রিপাবলিক অফ সুরিনামের প্রেসিডেন্টের উপদেষ্টা এবং আন্তর্জাতিক সংস্থা ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা দেশের অর্থনীতির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মাননা দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। প্রবাসী ব্যবসায়ী আবুল আবুল হোসেন হো দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে ফজিলা গ্রুপ আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। একইসঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ও উগান্ডার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা বিশেষ প্রশংসনীয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews