1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকরা সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ দেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হলে আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা পাবেন। এতদিন এই সীমা ছিল এক লাখ টাকা। নতুন অধ্যাদেশ পাস হলে “ব্যাংক আমানত বিমা আইন-২০০০” বাতিল হয়ে যাবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার “আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫” নামে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এবং জনগণের কাছ থেকে মতামত চেয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা আমানতের সুরক্ষায় “আমানত সুরক্ষা তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। এটি একটি আলাদা হিসাবের মাধ্যমে পরিচালিত হবে। বর্তমানে “আমানত বিমা ট্রাস্ট তহবিল’ নামে যে ব্যবস্থা রয়েছে, তার অর্থ নতুন তহবিলে স্থানান্তর করা হবে। প্রতি তিন বছর অন্তর সুরক্ষিত আমানতের পরিমাণ পর্যালোচনা করা হবে। ডিপোজিট প্রোটেকশন ডিভিশন” নামে একটি নতুন বিভাগ গঠন করবে বাংলাদেশ ব্যাংক, যা নিয়মিত রেগুলেটরি ও সুপারভাইজরি কার্যক্রম থেকে আলাদা হবে। খসড়ায় বলা হয়েছে, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বিদেশি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার আমানত এই অধ্যাদেশের আওতার বাইরে থাকবে।

কোনো ব্যাংক দেউলিয়া হলে একজন আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন, যদিও তার ব্যাংকে কোটি টাকার বেশি জমা থাকলেও। ব্র্যাক ব্যাংকের সিইও ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, দুই লাখ টাকার সীমাকে আমরা স্বাগত জানাই, তবে এটি আরও বেশি হলে ভালো হতো। ভবিষ্যতে বাড়ানোর আশা করছি। বিশ্বজুড়েই এই চর্চা রয়েছে। ব্যাংকের আর্থিক সক্ষমতা, পরিচালনা পর্ষদ, সুশাসন ও ঋণমান দেখে আমানত রাখা উচিত।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে প্রিমিয়াম পরিশোধ না করলে কেন্দ্রীয় ব্যাংক তার চলতি হিসাব থেকে টাকা কেটে নেবে এবং জরিমানা আরোপ করতে পারবে।

খসড়া পর্যায়ে থাকা এই অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে। ঈদের পর আরেকটি বৈঠক হবে, যেখানে সংশোধনী এনে এটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews