1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ব্যাপক গোলাগুলি ভারত-পাকিস্তান সীমান্তে

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৮৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারত জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। পাকিস্তানের সঙ্গে থাকা এই আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী। এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। খবর দ্য হিন্দুর। জম্মু অঞ্চলের কাঠুয়া জেলার ঘন জঙ্গলে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের একটি দলের বিরুদ্ধে অনুসন্ধান অভিযান শুরু হয় গতকাল। এই অঞ্চলে দুষ্কৃতিকারীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। তবে সীমান্তে ব্যাপক গোলাগুলি নিয়ে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে গোলাগুলির শুরুতে ভারতের স্পেশাল অপারেশনস গ্রুপের একটি পুলিশ দল তল্লাশি অভিযান শুরু করে। তখন সন্ত্রাসীরা তাদের ওপর ব্যাপক গুলি চালায়, যার ফলে আধ ঘণ্টারও বেশি সময় ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে। অভিযানে সহায়তা করার জন্য দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠায় ভারত। সন্ত্রাসীরা শনিবার গিরিখাত পথ দিয়ে অথবা নতুন তৈরি সুড়ঙ্গ দিয়ে অনুপ্রবেশ করেছিল। প্রাথমিক গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সারা রাত ধরে এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে সেই অভিযান। এদিকে পুলিশ মহাপরিচালক নলিন প্রভাতের নেতৃত্বে অভিযান জোরদার করা হয়েছে। আজ সকালে অতিরিক্ত কমান্ডো ও ড্রোন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews