1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ভারতীয়রা সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে ভারতীয় নাগরিকরা বাংলাদেশী নাগরিককে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম আহাদ মিয়া (৪৫)। পিতা-মৃত ইউসুফ আলী, দশটিকি, কুলাউড়া, মৌলভীবাজারের নয়াবস্তি (উলাছড়া বস্তির সংলগ্ন) বাসিন্দা তিনি।

সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় আহাদ মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেয়। কিন্তু এবছর জমি ইজারা না দেয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৪টার দিকে আহাদ মারা যায়।

কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপচার ভারতীয় নাগরিতের হাতে বাংলাদেশি খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews