একতা ডেস্কঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি ফুচকার চালান জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি। গতকালমঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লাউড়েরগড় সীমান্তে এই ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকার পরিমাণ সাত হাজার তিনশো দশ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা।
একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে ফুচকা নিয়ে আসছে এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প সদস্যরা অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি ফুচকা রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

Leave a Reply