একতা ডেস্কঃ মনে দাগ কেটে রাখার মতো এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল সীমান্তে। একই বাবা-মায়ের ঘরে জন্ম। কিন্তু ভাগ্যের লিখনে একজন হলেন ভারতীয়, অন্যজন বাংলাদেশি। এমনই একটি আবেগঘন ঘটনা ঘটেছে সীমান্তে।
ভারতীয় ভাই আব্দুল খালিদ মন্ডলের মৃত্যুর পর বাংলাদেশি বোন তার ভাইকে শেষবারের মতো দেখার ইচ্ছা প্রকাশ করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী-ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি-এই মানবিক চাওয়াকে পূরণ করতে এগিয়ে আসে। উত্তর ২৪ পরগনার গাঙ্গুলি গ্রামের বাসিন্দা আব্দুল খালিদের মৃত্যুর খবর জানিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মুস্তফাপুর বিএসএফ আউটপোস্টের কমান্ডারকে বিষয়টি অবহিত করে বলেন আব্দুলের বোন বাংলাদেশের সর্দার বোরিপোতা গ্রামে বসবাস করেন এবং ভাইয়ের মরদেহ শেষবার দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। পরে বিএসএফ বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তের জিরো পয়েন্টে আব্দুলের মরদেহ নিয়ে আসে। সেখানে বোন তার ভাইকে শেষ বিদায় জানানোর সুযোগ পান। এমন মানবিক সহযোগিতার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা।

Leave a Reply