1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ভারতের আমন্ত্রণে তিন দেশ এক হতে যাচ্ছে

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান, বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। প্রথমবারের মতো আয়োজিত এই উদ্যোগে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্য উদ্যাপনের জন্য মতভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তান ইতোমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ থেকে এখনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। বাংলাদেশের সম্মতি পেলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, “আমরা চাই যে, আইএমডির প্রতিষ্ঠার সময় যেসব দেশ অবিভক্ত ভারতের অংশ ছিল, সেসব দেশের প্রতিনিধিরা উদ্যাপনে অংশগ্রহণ করুক।” বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠিত হয় ১৫ জানুয়ারি, ১৮৭৫ সালে। তবে এর আগেই আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল। কলকাতা পর্যবেক্ষণ কেন্দ্র চালু হয় ১৭৮৫ সালে, মাদ্রাজ পর্যবেক্ষণ কেন্দ্র ১৭৯৬ সালে এবং বোম্বে পর্যবেক্ষণ কেন্দ্র ১৮২৬ সালে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews