একতা ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ভারতের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে। সেদেশের আহ্বানে সাড়া না দিয়ে দেশটির আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতের আমন্ত্রণের এই প্রত্যাখ্যান।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে জানা গেছে, সেমিনারটি ১৪ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশসহ আফগানিস্তান, মালদ্বীপ, পাকিস্তান, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাকিস্তান অংশগ্রহণ নিশ্চিত করলেও বাংলাদেশ এতে যোগ দেবে না।
এক মাস আগে এই আমন্ত্রণপত্র পাওয়া গেছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোমিনুল ইসলাম জানান। তিনি বলেন, ‘ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আমাদের তাদের ১৫০তম বার্ষিকীতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি এবং সহযোগিতা অব্যাহত আছে, তবে সরকারি খরচে অপ্রয়োজনীয় ভ্রমণের নীতিমালা মেনে আমরা এতে যোগ দিতে পারছি না।

Leave a Reply