1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ভারতের এতো টেনশন কেন নৌবাহিনী চিফের পাকিস্তান সফরে

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকার কূটনৈতিক মহল সরগরম শিরোনামে একটাই বিষয় বাংলাদেশের নৌবাহিনীর প্রধান এডমিরাল মো নাজমুল হাসানের পাকিস্তান সফর। এ সফর কোন সাধারণ কূটনৈতিক সফর নয়। বরং সামরিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের ছায়া ছিলো দৃশ্যমান। বাংলাদেশের অবস্থান সাধারণত ভারতের সাথেই হিসাব করা হতো। কিন্তু সময় বদলাচ্ছে, বদলাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য, শেখ হাসিনা সরকারের বিদায় নেওয়ার পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা ক্রমেই বাড়ছে। যা ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

এই সফরের উদ্দেশ্য ছিল পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা বিষয়ে আলোচনা করা। বিশেষ করে, অ্যাডমিরাল হাসান পাকিস্তানে আয়োজিত আমান-২৫ মাল্টিন্যাশনাল নৌবাহিনী মহড়ায় অংশগ্রহণ করেছেন। অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশের নৌবাহিনী প্রধানের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews