একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। ভারত ইতোমধ্যেই পর্যাপ্ত অর্থ পেয়েছে এবং দেশটির প্রতি তার শ্রদ্ধা থাকলেও, ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে এই অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র সম্প্রতি বাজেট কমানোর অংশ হিসেবে একাধিক দেশের জন্য নির্ধারিত অর্থ সহায়তা বাতিল করেছে।
এর মধ্যে ২১ মিলিয়ন ডলার ছিল ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ। এ সিদ্ধান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই), যা ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
এই সিদ্ধান্ত ট্রাম্প ও মোদির সাম্প্রতিক এক বৈঠকের পর ঘোষণা করা হলো। যদিও বৈঠকে মার্কিন-ভারত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছিল, তবে এই অর্থ সহায়তা বাতিল নিয়ে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাঁট নীতি অনুসারে ভবিষ্যতে আরও কয়েকটি দেশের জন্য অনুদান হ্রাস বা বাতিল হতে পারে।

Leave a Reply