1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতে জায়গা হয়নি তবুও ঢাকার উৎসবে থাকছে কলকাতা

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ গননা করুন

একতা ডেস্কঃ ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে প্রতিপাদ্য করে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৩তম এই উৎসবে এবছর ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি সিনেমা। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদ-এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে চীনের চিউ ঝ্যাং পরিচালিত ‘মুন ম্যান’। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা সিনেমার পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।

মাসখানেক আগে ভারতে অনুষ্ঠিত হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো সিনেমা জায়গা না পেলেও বাংলাদেশের উৎসবে থাকছে কলকাতার সিনেমা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতীয় পাঁচ সিনেমা। এ তালিকায় আছে টালিউডের যতলা সিদ্ধার্থর ‘ইন দ্য বেলি অব আ টাইগার’, শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’, অভিলাষ শর্মার ‘সোয়াহা ও উজ্জ্বল পালের ‘ক্লার্ক’ সিনেমা।

ঢাকা উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়স ফ্রঁসেজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত। আগামী ১৯ জানুয়ারি ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews