1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ভারতে হঠাৎ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৬৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতে জম্মু ও কাশ্মীরে চাশোটি এলাকায় মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে দেশটির কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) দুই কর্মীও রয়েছেন। ১৪ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাশোটি এলাকায় ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক এ বন্যার পানি নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে।

এ ঘটনায় করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। ইতোমধ্যে ১৬০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলের পথে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং প্রয়োজনীয় উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি চলছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। প্রশাসন চাশোটি গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের পদ্দার এলাকায় তীর্থযাত্রী ও স্থানীয়দের সহায়তায় একটি নিয়ন্ত্রণকক্ষ ও সহায়তা ডেস্ক স্থাপন করেছে।

চাশোটি অঞ্চলটি বেশ দুর্গম। তবে এই চাশোটি গ্রামের পর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। এদিকে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার কারণে এবারের বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews