1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

ভারত আরেক দুঃসংবাদ পেল

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ গননা করুন

একতা ডেস্কঃ সম্প্রতি দেশের জন্য খুবই উদ্বেগজনক বার্তা পেল ভারত। সেদেশের পাসপোর্টের আন্তর্জাতিক মর্যাদায় উল্লেখযোগ্য পতন ঘটেছে।। বিশ্বের বিভিন্ন দেশে ভিসা মুক্ত বা সহজ প্রবেশাধিকার অর্জনে ভারতের পাসপোর্ট এখন আগের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছে। এই পতনের ফলে আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে প্রভাব পড়তে পারে, যা ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন সীমাবদ্ধতা সৃষ্টি করবে। বিশ্বব্যাপী ভারতীয় পাসপোর্টের মর্যাদার এই সংকট সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্র ২য় স্থান থেকে সরাসরি ৯ম স্থানে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাজনৈতিক প্রবণতা ক্রমশ অভ্যন্তরীণ এবং বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে। ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া এবং আফগানিস্তানের মতো দেশগুলো এখনও ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে বড় সীমাবদ্ধতার

সম্মুখীন। আফগানিস্তান সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে, যা গত ১৯ বছরের সূচকের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক গতিশীলতা ব্যবধান।

ভারত ২০০৬ সালে তার সর্বোচ্চ অবস্থান ৭১তম স্থানে পৌঁছেছিল। তবে ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অবস্থান বড় ধাক্কা খায়। এরপর ২০২৪ সালে ৮০তম স্থানে উন্নীত হলেও ২০২৫ সালে আবার ৮৫তম স্থানে নেমে এসেছে। বাংলাদেশের জন্যও বেশ দুঃসংবাদ বয়ে আনে সংস্থাটি। বাংলাদেশ বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে বর্তমানে ১০০তম অবস্থানে রয়েছে। গত বছর বাংলাদেশ ৯৭তম স্থানে ছিল। এ বছর বাংলাদেশ লিবিয়া এবং ফিলিস্তিনের সঙ্গে একই অবস্থান ভাগ করে নিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews