1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ভারত ও চীনে নতুন ভাইরাস সতর্ক হচ্ছে বাংলাদেশ

  • রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ গননা করুন

একতা ডেস্কঃ চীন ও ভারত থেকে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামে নতুন ভাইরাসটি বিস্তার রোধে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরসহ সারাদেশের চেকপোস্টগুলোতে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। গতকাল ১১ জানুয়ারি, শনিবার থেকে স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে একটি বিশেষ মেডিকেল টিম।

সকালেই পাঁচ সদস্যের মেডিকেল টিম ভারত থেকে আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালক ও হেল্পারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধে অন্যান্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যের চালান এবং চালক-হেল্পারদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ভোমরা স্থলবন্দরের মেডিকেল টিমের ইনচার্জ এবং সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ বলেন, নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। ভারত থেকে আসা সব যাত্রী এবং পণ্যবাহী ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews