1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ভারত থেকে আসা অস্ত্র ও গুলি আটক করলো বিজিবি

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৫০ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা সীমান্তপথে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি। ১৪ মার্চ, শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস-এর কাছ থেকে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির বিশেষ টহলদল গোপনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে তাদের আটকের চেষ্টা করে। এ সময় তারা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা দামের পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনাগান, একটি পিস্টন এসেম্বলি, ৩৩ হাজার ১০০ রাউন্ড ভারতীয় সিসার গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্রপাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews