1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি করলেন সঞ্জয় রাউত

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ গননা করুন

একতা ডেস্কঃ ভারতীয় মুম্বাই ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।

মুম্বাইয়ে বাংলাদেশিদের অবস্থান ও এই হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারত থেকে সব বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউত। আর এই কাজ তিনি শুরু করতে বলেছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে।

২০ জানুয়ারি, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন শিবসেনার এই নেতা। সাইফ আলি খানকে আক্রমণের ঘটনায় অভিযুক্তকে মুম্বাই পুলিশ বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করার পর শিবসেনা (ইউবিটি) সংসদ সদস্য সঞ্জয় রাউত সোমবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সমস্ত বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত।

সমস্ত বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া উচিত এবং শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে এই কাজ শুরু করা উচিত বলে তিনি মনে করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews