একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড, আহমেদ আযম খান বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে ভারত বাংলাদেশকে কলোনী বানিয়েছিল। ভারতে পালিয়ে গিয়েও হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশে থেকে যাওয়া আ.লীগের দোসরদের বিভিন্নভাবে উসকানি দিচ্ছে। ২৪ নভেম্বর, রবিবার রাতে উপজেলার নলুয়া ও বড়চওনা এলাকায় ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, যাদবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বড়চওনা ইউনিয়ন বিএনপি সভাপতি আরিফুল ইসলাম মিজান, সাধারণ সম্পাদক আশরাফ মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আযম খান বলেন, পতিত ফ্যাসিস্ট আ.লীগ সরকার মুখে দাঁড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ দেখলেই জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গি বানাতো। এখন মাওলানাসহ সাধারণ মানুষ স্বত্বিতে আছে, কোন আতংক নেই।

Leave a Reply