1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ভারত বাংলাদেশকে সুখবর দিল

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। যা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পরও অব্যাহত থাকে। একাধিক ইস্যুতে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়, সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া, এসব কারণে সম্পর্কের দূরত্ব বাড়ছিল। তবে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে একটি বড় সুখবর এসেছে, যা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে সাইডলাইনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারত থেকে বাংলাদেশে একটি সুখবর এসেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রস্তাবিত কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো (অথরাইজেশন) গ্রহণ করেছে। ফলে রিয়াজ হামিদুল্লাহ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হবেন। তিনি সাবেক হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো গ্রহণের মাধ্যমে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। রিয়াজ হামিদুল্লাহকে ঢাকার পক্ষ থেকে প্রস্তাবিত এই দূত হিসেবে দিল্লি সবুজ সংকেত দিয়েছে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে, এবং এখন তার উপর নির্ভর করবে, এই সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews