1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড

ভারত বাংলাদেশে আসলে কী চাইছে

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ গননা করুন

একতা ডেস্কঃ দোটানা পরিস্থিতির মধ্যে পথ চলছে ভারত। একদিকে বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে ভালো করতে চাইছে। অন্যদিকে, সীমান্তের শূন্যরেখায় কাঁটা তারে বেষ্টনী দিচ্ছে। ফলে উত্তেজনা ও সম্পর্কের টানাপড়েন নতুন এক মোড় নিতে যাচ্ছে বলে বিজ্ঞজনেরা মনে করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ভালো করতে হলে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে। এখানে বাংলাদেশের দিক থেকে আগ বাড়িয়ে কিছু করার নেই। প্রতিবেশী দেশের বন্ধুত্বের শর্ত মানতে হবে প্রত্যেককেই।

৫ আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব জোরালভাবে প্রকাশ পেতে থাকে। সেই পালে হাওয়া দেয় ভারতীয় গণমাধ্যমের নানা মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ। পাশাপাশি দুই দেশের রাজনীতিবিদদের পাল্টাপাল্টি বক্তব্য আবার সীমান্তে কাঁটাতারের বেষ্টনি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আপাতদৃষ্টিতে বিভিন্ন ইস্যুতে গত পাঁচ মাসে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কি আসলেই অবনতি হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বরাবরই বন্ধু। রাষ্ট্রের সকল শর্তই মেনে এসেছে। বরং নিজেদের স্বার্থরক্ষার ক্ষেত্রে অনেক সময় নমনীয় ছিল। এখন দিল্লিতে পরিস্থিতি উপলব্ধি করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘যেহেতু একটা বড় ধরনের সমালোচনা আছে যে বিগত সরকারের সময় যে সব চুক্তিগুলো হয়েছে, সেটা একতরফা হয়ে। সেটা বাংলাদেশ আমার মনে হয় গবেষণা করে রীতিমতো বার করা। সেই হোম ওয়ার্ক যত তাড়াতাড়ি করা যায় তাহলে দিল্লি ও বুঝতে পারবে যে, হ্যাঁ, এই ব্যাপারে একতরফা হয়েছে এবং পরিবর্তনটা কি হতে পারে? যখন দিল্লি একটা কোর্স কারেকশন করে একটা জনগণের সঙ্গে সম্পর্ক হবে কোনও বিশেষ দলের সাথে না। সেটা কিন্তু তারা কিছুটা বুঝতে চেষ্টা করেছে যখন তাদের পররাষ্ট্রসচিব এসেছে এই বৈরী সম্পর্ক রেখে বিশেষ কিছু গোষ্ঠী লাভ হতে পারে। কিন্তু সাধারণ মানুষের লাভ হবে না।’

আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম খান বলেন, মিডিয়া ডোমেস্টিক পলিটিক্সের জন্য ভালো। কিন্তু ডোমেস্টিক পলিটিক্স এর বাইরে রিজিওনাল পলিটিকস বলেন, গ্লোবাল পলিটিক্স বলেন সে সব জায়গায় হাস্যম্পদ একটা এন্ট্রি হিসাবে পরিণত করেছে। সবকিছু মিলিয়ে ভারতের পক্ষ থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জোরদার করতে হবে। কারণ, বাংলাদেশের কাছে থেকে এমন কিছু পায়নি, যেটার জন্য ভারতের অস্বস্তি তৈরি হতে পারে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া এবং আওয়ামী লীগকে নিঃশর্তভাবে অন্যায় সমর্থন দেওয়া সম্পর্কের অবনতির মূল কারণ। বিশ্লেষকরা মনে করছেন, দিল্লি এখন ঢাকার সেঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews