1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

ভাষাশহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধায় জামায়াত ইসলামী

  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরেই ভাষাশহীদদের জন্য দোয়ার আয়োজন করে দলটি। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নেতাকর্মীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তাদের সঙ্গে হেফাজত ইসলামসহ অন্যান্য ইসলামিক দলের নেতাকর্মীরাও যোগ দেন। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের আগে বেদীর সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত এবং পরে মোনাজাতের মাধ্যমে ভাষাশহীদদের মঙ্গল কামনা করা হয়।

একই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতের সমাপ্তি করা হয়। এরপর শুরু হয় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদের নেতৃত্বে মোনাজাতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ভাষার জন্য জীবন দিতে হয়েছে। আমরা সব শহীদদের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews