একতা ডেস্কঃ একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ভারতের মধ্যপ্রদেশে। এতে কেউ হতাহত হয়নি। দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতীয় বিমান বাহিনী সূত্র জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে ‘মিরাজ-২০০০’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইএএফ বলেছে, নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে যুদ্ধবিমানটিকে থাকা দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত ডিসেম্বরে লোকসভায় পেশ করা একটি প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭-২০২২ সালের মধ্যে ৩৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply